করোনাভাইরাস: দেশে সুস্থের সংখ্যা ৭ লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩ হাজার ৬৯৮ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হলেন মোট ৭ লাখ ২ হাজার ১৬৩ জন।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৭৯৬ জনে। একই সময়ে ১ হাজার ৮২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৬৯ হাজার ১৬০ জনের।

বৃহস্পতিবার (৬ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মৃত ৪১ জনের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রামে ১৪ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ১ জন, বরিশালে ২ জন এবং সিলেটে ২ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও রংপুরে করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর