খালেদা জিয়াকেও ছাড় দেয়নি করোনাভাইরাস: ওবায়দুল কাদের
মহামারি করোনাভাইরাস বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও ছাড় দেয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাই নিজ দলের নেতাকর্মীদেরকে করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (০৬ মে) সকালে আওয়ামী লীগের স্বাস্থ্য্ব জনসংখ্যা বিষয়ক উপকমিটি আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।
করোনার মতো এই অদৃশ্য শক্তি মোকাবিলা করতে বিএনপিকে দোষারোপের রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়ে ত্নি বলেন,
শেখ হাসিনা সরকার জনগণের জীবন ও জীবিকার সুরক্ষায় যা করছে জনগণও তা ভালো করে জানে।
তিনি দলের নেতাকর্মীদের স্মরণ করে দিয়ে বলেন, ত্রাণসামগ্রী বিতরণ করতে গিয়ে কোনোভাবেই যেন বদনাম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, করোনা মোকাবিলায় মাস্ক সবচেয়ে বড় অস্ত্র। সবাইকে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করতে হবে। দলের নেতাকর্মীদের সারাদেশে ক্যাম্পেইনের মাধ্যমে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে।
বার্তা বাজার/এসজে