অটোরিকশায় ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

চাচীর মৃত্যুর খবর পেয়ে তাকে দেখতে এসে বাসায় ফেরার পথে গলায় থাকা ওড়না অটোরিকশার চাকায় প্যাঁচ লেগে সেজুতি আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে ৬ মে বৃহস্পতিবার দুপুরে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায়।

নিহত সেজুতি সাতেগ্গা গ্রামের রুহুল আমিন মাস্টারের একমাত্র মেয়ে। সে ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

জানা যায়, ৫ মে বুধবার সাতেগ্গা গ্রামের বাদল মিয়ার স্ত্রী নাছিমা বেগম (৪৫) নামাজরত অবস্থায় সেজদায় পড়ে স্টোকে আক্রান্ত হয়ে মারা যায়।

বৃহস্পতিবার সকালে নিহত চাচীকে দেখতে মা কে নিয়ে সেজুতি গ্রামের বাড়ি সাতেঙ্গাতে যায়। জানাজা শেষে দুপুরে ব্যাটারী চালিত অটো রিকশায় করে বাসায় ফেরার পথে হাসপাতাল এলাকায় গলায় থাকা ওড়না অটোর চাকায় প্যাঁচ লেগে ঘটনাস্থলেই সেজুতি মারা যায়। মর্মান্তিক এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাত ১০টায় সাতেঙ্গা মোস্তফা মতিন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা যায়।

আরিফুল হক পলাশ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর