আলফাডাঙ্গায় করোনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা হানিফ মোল্যা (৭১) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৬ মে) সকাল ১১টায় গ্রামের বাড়ি উপজেলার বুড়াইচ ইউনিয়নের শৈলমারী মাদ্রাসা মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা নামাজ শেষে ইউসুফের বাগ কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

এর আগে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

প্রসঙ্গত, গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় তিনি রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার প্রথম জানাজা গতকাল বুধবার রাত ১০টায় বোয়ালমারী উপজেলার ছোলনা গোরস্থান মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর