ডিমলায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার নীলফামারীর ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নের দুস্থ্য ও কর্মহীন ৫ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) উপজেলার প্রতিটি ইউনিয়নের দুস্থ ও কর্মহীন ৫০০ পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে ৫শত করে টাকা বিতরণ করেন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)জয়শ্রী রানী রায়।
এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেজবাহুর রহমান মানিক, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম ও প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
তারিকুল ইসলাম সোহাগ/বার্তাবাজার/পি