ক্ষেতমজুর শ্রমিকদের জনপ্রতি ৫ হাজার টাকা প্রণোদনা দেওয়াসহ ১০ দফা দাবিতে রাজবাড়ীতে ক্ষেতমজুর সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি রাজবাড়ী জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
বৃহস্পতিবার (৬ মে) সকার সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ত্ব করেন জেলা কমিটির সভাপতি মুজিব আলম বকুল।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন,জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া,কৃষক সমিতির সভাপতি আব্দুল সাত্তার মন্ডল, জেলা সিপিবির সাবেক সভাপতি আবুল কালাম, সিপিবি নেতা লিটন চক্রবর্তী, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল হালিম বাবু,জেলা সভাপতি কাওছার আহম্মেদ রিপন প্রমুখ।
জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি দাবিগুলো উত্থাপন করেন। উল্লেখযোগ্য দাবিগুলো হলো,করোনাকালীন সময়ে ক্ষেতমজুর শ্রমিকদের সুষ্ঠ তালিকা করে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে প্রণোদনা প্রদান করা, পল্লি রেশন চালু করা, বিনা মর্টগেজে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা, বিনামূল্যে চিকিৎসা দেওয়া, করোনাকালীন সময়ে বিদেশ ফেরত শ্রমিকদের কর্মস্থানের ব্যবস্থা করা, হাটবাজার থেকে তোলা উঠানো বন্ধ করা, সরাসরি কৃষকের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয় করা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি