টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ টাকা বিতরণ

করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কর্মসূচির আওতায় টাঙ্গাইলে জি.আর ও ভিজিএফের নগদ টাকা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালায়ের সহযোগিতায় সদর উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ টাকা বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন প্রমুখ । এসময় সদর উপজেলার ১২ টি ইউনিয়নের ৬০০০ পরিবারকে নগদ ৫০০ টাকা করে জি.আর ক্যাশ ও ৩৫০০০ কার্ডধারীকে ভিজিএফের ৪৫০ টাকা করে প্রদান করা হয়।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর