বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (৬ মে) সকালে তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।
বিএনপি চেয়ারপারসন সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলতে এভারকেয়ার হাসপাতালে গেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত ১১ এপ্রিল করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। গত ২৪ এপ্রিল দ্বিতীয় করোনা পরীক্ষায় খালেদা জিয়ার রিপোর্ট পজিটিভ আসে। ২৭ এপ্রিল আবার সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় কিছু পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
গত ৩ মে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয় খালেদা জিয়াকে। সেখানেই চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া।
বার্তাবাজার/নব