রাবিতে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) নিয়োগ বাণিজ্যকে কেন্দ্র করে ছাত্রলীগের ২ গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত কয়েকদিন ধরে চলা অস্থিরতার মধ্যে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৬ মে) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রলীগ নেতাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে সংঘর্ষ থামাতে পুলিশ ও ডিবি লাঠিচার্জ করলে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্র ব্যবহার করতে দেখা গেছে।

এ ঘটনায় প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কামরুজ্জামান চঞ্চল ও মাস্টাররোল কর্মচারী মাসুদ রানার আহত হওয়ার খবর জানা গেছে।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান জানান, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরে লাঠিচার্জ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ অবস্থান করছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর