ভারত-যুক্তরাষ্ট্র থেকে ৭০ লাখ টিকা চাওয়া হয়েছে: পরাষ্ট্রমন্ত্রী
ভারত থেকে ৩০ লাখ ও যুক্তরাষ্ট্র থেকে ৪০ লাখ করোনাভাইরাসের টিকা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
বৃহস্পতিবার (৬ মে) দুপুরে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ৩০ লাখ টিকা চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে এক থেকে দুই কোটি টিকা পেতে চায় বাংলাদেশ। এর মধ্যে ৪০ লাখ টিকা দ্রুত সময়ের মধ্যে চাওয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশকে করোনা টিকা দিতে আন্তরিকভাবে চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্র অন্যান্য সরঞ্জাম দিচ্ছে।
এর আগে তিনি জানিয়েছিলেন, বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়া চীনের ৫ লাখ টিকা ১২ মে আসছে। বাংলাদেশ নিজস্ব পরিবহন খরচে তা আনবে। উপহারের টিকার পাশাপাশি বাণিজ্যিকভাবে টিকা সংগ্রহের জন্য বাংলাদেশ চেষ্টা করছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/নব