বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ২৭৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে ৮ লাখ ৩৭ হাজার ৭৩১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৫৮ লাখ ১৯ হাজার ৪৭৫ জন। করোনায় মোট মারা গেছেন ৩২ লাখ ৫৫ হাজার ২৫২ জন ও সুস্থ হয়েছেন ১৩ কোটি ৩২ লাখ ১৬ হাজার ৬৬৩ জন।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৩ লাখ ২১ হাজার ২৪৪ জন। মারা গেছেন ৫ লাখ ৯৩ হাজার ১৪৮ জন ও সুস্থ হয়েছেন ২ কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৩১৪ জন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত ভারতে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ২ কোটি ১০ লাখ ৭০ হাজার ৮৫২ জন আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ২ লাখ ৩০ হাজার ১৫১ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৭২ লাখ ৬৯ হাজার ৭৬ জন।
তালিকায় তিনে আছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৯ লাখ ৩৬ হাজার ৪৬৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ১৪ হাজার ৬৪৫ জন ও সুস্থ হয়েছেন ১ কোটি ৩৫ লাখ ২৯ হাজার ৫৭২ জন।
উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ জন ও মারা গেছেন ১১ হাজার ৭৫৫ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৯৮ হাজার ৪৬৫ জন।
বার্তাবাজার/নব