ঈদের পরই খুলছে না কোনো বিশ্ববিদ্যালয়ের হল

মহামারি করোনাভাইরাসের কারণে গতবছরের ১৭ মার্চ থেকে কওমি বাদে দেশের সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় এই ছুটি বাড়িয়ে চলতি বছরের ২৪ মে থেকে দেশের সকল সরকারি ও বেসকারি বিশ্ববিদ্যালয় খুলবে বলে কথা রয়েছে।

তবে এর আগে বিশ্ববিদ্যালয়গুলর সকল হল খুলে দেওয়ার কথা রয়েছে। ১৭ মে হল খোলার কথা থাকলেও তা হচ্ছে না।

বুধবার (০৬ মে) অনলাইনে এক বৈঠকে বসেন ভাইস চ্যান্সেলরদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদ। এছাড়া বৈঠকে ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দিনক্ষণ পেছানো হবে কিনা, তা নিয়েও সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ বলেন, যেহেতু শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া হয়নি তাই আগামী ১৭ই মে আবাসিক হল খোলা হচ্ছে না। তাছাড়া সবকিছু বিবেচনা করে ভর্তি পরীক্ষার তারিখও পেছানো হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর