সুন্দরবনে আবারো আগুন

আবারো সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের দাসে ভারানি এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই স্থানের কিছু কিছু এলাকায় আগুন জ্বলছে, আবার কিছু কিছু এলাকায় ধোঁয়া উড়ছে।

বুধবার (৫ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মোরেলগঞ্জ, বাগেরহাট,ও শরণখোলার তিনটি ইউনিট আগুন নিভাতে কাজ করে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আ. সত্তার।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে মোরেলগঞ্জ, বাগেরহাট ও শরণখোলার তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করেছে। সোমবার যেখানে আগুন লেগেছিল সেখানেই এই আগুনের ঘটনা ঘটেছে। ভোলা নদী থেকে পানি নিয়ে আগুন নেভানোর কাজ চলছে। তবে সন্ধ্যা পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার (৬ মে) সকাল থেকে ফের আগুন নেভানোর কাজ শুরু করা হবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, গতকাল যেখানে আগুন লেগেছিল তার পাশে কিছু ধোঁয়ার মতো দেখা গেছে। আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। তারা ঘটনাস্থলে পৌঁছে কাজ করেছে। তাছাড়া সুন্দরবনের বনরক্ষী ও কর্মকর্তারাও ঘটনাস্থলে রয়েছে।

এর আগে, সোমবার (৩ মে) বেলা ১১টার দিকে শরণখোলা রেঞ্জের দাসে ভারানি এলাকায় আগুন লাগে। ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্থানীয়দের প্রায় ৩০ ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার বিকেল ৫টায় আগুন নিভে যায়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর