তিতাস প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা-২(হোমনা -তিতাস)আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি’র সৌজন্যে তিতাস প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে তিতাস প্রেস ক্লাবের কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কবির হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আসলাম এর সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, জাকির হোসেন হাজারী, হানিফ খাঁন, হুমায়ুন কবীর কাজল, হালিম সৈকত,এস এ ডিউক, শরীফ আহমেদ সুমন, জুয়েল রানা, সজিব হোসেন,সোহেল রানা,রাসেল মুন্সী,আলমগীর হোসেন,স্বাধীন মাহমুদ রুবেল,লিটন মিয়া,আজিদুর রহমান কাইমুল ইসলাম ও সমাজকর্মী এখলাছ মুন্সী।দোয়া মাহফিলে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জামে মসজিদের ইমাম মাওলানা শাহজালাল মোনাজাতে দোয়া করেন হোমনা ও তিতাসের অভিভাবক জাতীয় সংসদের প্রভাবশালী এমপি জনাবা সেলিমা আহমাদ মেরীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য ও তাঁর যুগান্তকারী উন্নয়ন অব্যাহত রাখার জন্য বিশেষ দোয়া করা হয়েছে। আল্লাহর দরবারে সকল মুসলিম উম্মাকে ও হোমনা ও তিতাসের জনগনকে মহামারি করোনা থেকে হেফাজত রাখার জন্যও দোয়া করেছেন।

মোঃ আসলাম/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর