আখাউড়ায় কৃষক থেকে বোরো মৌসুমের সরাসরি ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষকদের মাঠ দিবস ও সরাসরি কৃষকদের নিকট হতে নির্ধারিত মূল্যে বুরো/২০২১ ধান সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান,গম,বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় রবি/২০২০-২১ মৌসুমে স্থাপিত এস এম ই বোরো বীজ উৎপাদন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

আখাউড়া উপজেলা প্রশাসন,খাদ্য বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর যৌথ উদ্যোগে বুধবার দুপুরে পৌরসভা এলাকায় নারায়ণপুর গ্রামের মোঃ নাজিরুল হকের বাড়িতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবস অনুষ্ঠান ৫০ জন কৃষক উপস্থিত ছিলেন।

এসময় ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করার পর আখাউড়া উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম জানান চলতি বোরো মৌসুমে ২৭ টাকা কেজি দরে ৭৬৮ জন কৃষক থেকে ৭৬৮ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার সরাসরি প্রকৃত কৃষকদের নিকট হতে সরকার নির্ধারিত মূল্য বুড়ো ২০২১ ধান সংগ্রহ অভিযান “কৃষক নিবর্চনী লটারী অনুষ্ঠিত হয়

উক্ত অনুষ্ঠানে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নূর এ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইফতেখার রসুল সিদ্দিক কৃষি সম্প্রসারণ অফিসার আখাউড়া, কারিগরি আলোচক কৃষিবিদ শাহানা বেগম উপজেলা কৃষি কর্মকর্তা আখাউড়া উপজেলা, কাউছার সজীব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আখাউড়া, মোঃ জহিরুল হক সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা,মোঃ বিল্লাল হোসেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা,মোঃ মোস্তাফিজুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা প্রমুখ।

পরে এক আলোচনা সভার মাধ্যমে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার সরাসরি প্রকৃত কৃষকদের নিকট হতে সরকার নির্ধারিত মূল্য বুড়ো ২০২১ ধান সংগ্রহ অভিযান “কৃষক নিবর্চনী লটারী অনুষ্ঠিত হয়। এই লটারি মাধ্যমে কৃষক নির্বাচন করে সরাসরি তাদের থেকে সরকারি নির্ধারিত মূল্যে ধান সংগ্রহ করবেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর