কেরানীগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার

রাজধানী ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযানে ১৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব ১০ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার (৫ মে) আনুমানিক রাত দেড়টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা আহমদ নগর এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে জুয়া খেলা অবস্থায় ৮ জন জুয়ারীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে খেলা অবস্থায় ১৫৬ পিস জুয়া খেলার কার্ড (তাস), ৯টি মোবাইল ফোন ও নগদ ৫হাজার ৭শ’৩০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, মোঃ জনি (২২), মোঃ ইমরান (২৩), মোঃ ইমন খান (২১), মোঃ শামীম (২৩), মোঃ আরিফুল ইসলাম (২৩), মোঃ জাহাঙ্গীর (২৩), মোঃ মিজান (২৪) ও মোঃ রানা (২২)।

এছাড়া এর আগে মঙ্গলবার (৪ মে) আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল একই থানাধীন গোলামবাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে জুয়া খেলা অবস্থায় ৭ জন জুয়ারীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে খোলা অবস্থায় ১০৪ পিস জুয়া খেলার কার্ড (তাস), ০৭টি মোবাইল ফোন ও নগদ চার হাজার চারশত পঞ্চাঁশ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত অপর সাত জন হলেন, মোঃ সুমন সিকদার (৩৫), মোঃ আবুল হাসান (৩৮), মোঃ সোহেল দর্জি (৩৩), মোঃ মনির হোসেন (৩০), মোঃ পাপ্পু হাওলাদার (২৬), মোঃ আল আমিন (২৮) ও মোঃ সাইদুল জমাদার (৩১)।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা বেশ কিছুদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

রানা আহমেদ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর