ফরিদপুরের মধুখালীতে প্রাইভেটকার ও ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আজ বুধবার সকালে উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের মো. হুমায়ন কবিরের ছেলে মো. পারভেজ আক্তার (২১) ও একই জেলার দর্শনা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড এলাকার মো. লাল্টুর ছেলে মুন্না (২২)
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা যায়, র্যাবের একটি আভিযানিক দল ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম এবং স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মাহিদুল হাসান এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে আটককৃতদের হেফাজতে থাকা ৪০০ (চারশত) বোতল ফেন্সিডিল ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৭ টি সীমকার্ডসহ ০৪টি মোবাইল ফোন এবং ১ টি প্রাইভেটকার জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভিএস