চলতি বছরই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। তবে বিয়তের দিনক্ষণ কাউকে জানাননি এখনও। দেশটির স্থানীয় কিছু সংবাদ মাধ্যমে এই খববর প্রচারিত হচ্ছে।
স্থানীয় বেতার কোস্ট রেডিওতে জেসিন্ডা বলেন তিনি এবং তার প্রেমিক ক্লার্ক গেইফোর্ড অবশেষে বিয়ের জন্য একটি তারিখ ঠিক করেছেন। নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।
তিনি জানান, এর অর্থ এই নয় যে আমরা এখনই কাউকে বলেছি, আমি মনে করি আমাদের সম্ভবত কিছু দাওয়াত দিতে হবে।
২০১৯ সালের ইস্টার সানডেতে ৪৪ বছর বয়সী ক্লার্ক গেইফোর্ডের সাথে বাগদান সম্পন্ন হয় ৪০ বছরের জেসিন্ডার। তাদের একটি দুই বছর বয়সী কন্যাও রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এ সংক্রান্ত খবরের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করা হয়েছিল। এক কর্মকর্তা বলেছেন, ‘আজ সকালে যা খবরে এসেছে, এর চেয়ে বেশি কিছু আর বলার মতো নেই’।
২০১৭ সালে প্রথমবারের মত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন জেসিন্ডা। তিনি দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। ২০২০ সালের নির্বাচনে বিশাল ব্যবধানে আবারও তিনি প্রধানমন্ত্রী হন।
বার্তা বাজার/এসজে