হেফাজতের প্রচার সম্পাদক নোমান ফয়েজী গ্রেফতার

হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ মে) বিকেল ৫টার দিকে কক্সবাজারের চকরিয়া থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মাসুম।

তিনি জানান, বিকেলে হেফাজতে কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীকে চকরিয়া থেকে জেলা ডিবি পুলিশ গ্রেফতার করেছে। তাকে চট্টগ্রামে আনা হচ্ছে। তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

জাকারিয়া নোমান ফয়েজী বেশ কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর