শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী সোমবার (১০ মে) থেকে শুক্রবার (২১ মে) পর্যন্ত মোট ১২ দিন বাংলাবান্ধা স্থলবন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
শনিবার (২২ মে) যথাসময়ে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানির সকল কার্যক্রম খোলা থাকবে।
বুধবার (৫ মে) দুপুরে আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন কর্তৃক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান (বাবলা) এ বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেন।
এস.এম আল আমিন/বার্তাবাজার/পি