ভূমিদস্যু রিপন বাহিনীর মুখে জিম্মি সাধারণ মানুষ, বাঁচতে মানববন্ধন
রাজধানীর ঠাটারী বাজার এলাকার ভূমিদস্যু রিপনের কাছে জিম্মি ভুক্তভোগীদের পক্ষে মানববন্ধন করেছে এলাকাবাসী ও জাতীয় হকার্স লীগ। দীর্ঘদিন ধরে রিপন এলাকায় চাদাবাজি করে আসছিল। তার রয়েছে আলাদা আলাদা গুণ্ডা বাহিনী ও হাতুড়ী বাহিনী। রিপন বাহিনীর মুখে জিম্মি এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।
বুধবার (০৫ মে) সকাল ১১ টায় এলাকাবাসী রিপনের অত্যাচার থেকে বাচতে কয়েকদফা মানববন্ধন করেও সুফল না পেয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ঢাকা জেলা প্রশাসকের সাহায্য কামনা করে রাজধানীর বিসিসি রোড ঠাটারিবাজার এলাকায় মানববন্ধন করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হকার্স লীগের সভাপতি, শেখ মোঃ সোহেল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ভুঁইয়া এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় জাতীয় হকার্স লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ভূঁইয়া বলেন,১০৮/১ বিসিসি রোডের এই বাড়িটি সরকারের পক্ষ থেকে ১০/৯/২০১৪ সালে উচ্ছেদের চিঠি দেওয়া হয়। কিন্তু দীর্ঘ এত বছর হলেও তা উদ্ধার করতে ব্যর্থ হয়েছেন প্রশাসন।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই ভূমিদস্যু চাঁদাবাজ থেকে তাদেরকে রক্ষা করার আহ্বানও জানান।
এখন পর্যন্ত ভূমিদস্যু দখলবাজ সন্ত্রাসী কুদরতে আলম রিপনের থেকে উচ্ছেদ হচ্ছে না। দিন দিন তার সন্ত্রাসী কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা।
এছাড়াও তিনি বলেন, বিসিসি রোড স্টার হোটেল সংলগ্ন (ঠাটারী বাজার ) হোল্ডিং নং ১০৮ /১ এর বাড়িটি ঢাকা জেলা প্রশাসক কর্তৃক ৮ জনের লিজ নেওয়া। এবং বাংলাদেশ জাতীয় হকার্স লীগ (বি ২১৪৩ রেজিস্ট্রেশন) জেলা প্রশাসক মহোদয়ের নিকট আবেদনকৃত।
ভূমিদস্যু রিপন বাড়িতে জবরদখল করে লিজ প্রাপ্তদের হয়রানি ও ভয়-ভীতি প্রদর্শন করে আসছেন। এ অবস্থায় লিজ নিরুপায় হয়ে মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী, ঢাকা জেলা প্রশাসক প্রতি আহ্বান করা হয়।
বার্তা বাজার/এস.আর