নরসিংদীর রায়পুরায় ২০২০-২১ অর্থবছরে এনএটিপি-২ মৎস্য অধিদপ্তর অংগ এর আওতায় এআইএফ- ২ এর উপ প্রকল্পে মৎস্য চাষীদের মধ্যে দুইটি মাছের ভাসমান খাদ্য তৈরির মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ মে ) দুপুর ১২ টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে আদিয়াবাদ পিপি নগর সিএজি মৎস্য সমিতি ও বাহেরচর বাঙ্গালী নগর মৎস্য চাষীদল এদের মধ্যে এই মেশিন দুটি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস সাদেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজগর হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো: বেলাল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, হাবিব ফরহাদ আলম, প্রেসক্লাবের সভাপতি মো: মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নুরুদ্দিন আহমেদ ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা বৃন্দ।
একে এম রেজাউল করিম/বার্তাবাজার/পি