কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়নের অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে ৬টি বসতঘর। বুধবার (৫ মে) দুপুরে শিকলবাহা ২নং ওয়ার্ডের গোদার পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে নুরুল আবছার, হাসমত আলী, আবুল হোসেন, মোহাম্মদ আনছার ও ওসমান গনির বসত ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর।
তিনি জানান, দুপুরে রান্না ঘরের লাগড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটলে আগুনের তীব্রতায় পার্শ্ববর্তী আরও ৫টি ঘর পুড়ে যায়। নগরীর বাকলিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ১২-১৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আগুনে।
স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন জানান, দুপুরের দিকে গোদারপাড়ায় আগুন দেখতে পেলে আমরা স্থানীয়রা এসে আগুন নেভানোর চেস্টা করি। এরপর ফায়ার সার্ভিসের টিম আসে। আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে পুড়ে যায় ৬টি ঘর।
শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম জানান, আগুনে ৬টি পরিবারের বসতঘর একদম পুড়ে ছাই হয়েছে। ঘটনার সাথে-সাথে আমি নিজে এবং উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানা ম্যাডাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুকান্ত সাহা পরির্দশনে যায়। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা প্রদান করেছেন এবং ইউনিয়ন পরিষদ থেকেও সহয়তা করা হবে বলে জানিয়েছি ক্ষতিগ্রস্তদের।
সুমন শাহ/বার্তাবাজার/পি