কুষ্টিয়ায় কর্মহীন মটর শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
কুষ্টিয়া জেলা প্রশাসকের আয়োজনে শেখ কামাল স্টেডিয়ামে আজ (৫ মে) বেলা ১১টায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত অসচ্ছল ও কর্মহীন ১০৯ জন মটর শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম। তিনি নিজে মটর শ্রমিকদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, আপনারা হতাশ হবেন না। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের নিয়ে ভাবছেন। তিনি আপনাদের জন্য খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। একজন মানুষকেও না খেয়ে মরতে দেয়া হবে না। এই সময় কর্মহীন মটর শ্রমিকরা প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়ে অনেক আনন্দিত। তারা বলেন করোনাকালীন সময়ে আমরা কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছিলাম ঠিক সে সময় জেলা প্রশাসকের হাত থেকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়ে আমরা অনেক উপকৃত হলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ডিডিএলজি মৃণাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ওবায়দুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহমেদ সাদাত, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
টুটুল/বার্তাবাজার/পি