টাঙ্গাইলে হতদরিদ্রের মাঝে নগদ অর্থ বিতরণ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহামারী কোভিট ১৯ এর পাদুর্ভাবে কর্মহীন ব্যক্তিদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা নগদ অর্থ (জি আর ক্যাশ ও ভিজিএফ) বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ মে) সকাল ১১ টায় সংগ্রামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিরাপদ দূরত্ব বঝায় রেখে ৫০০ জন কে ৫০০ টাকা করে জিআর ও ১৯শত ৩৯ জনকে ৪৫০ টাকা করে ভিজিএফ এর নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু,সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আব্দুর রহিম মিয়া,সংগ্রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.আব্দুল মালেক,ট্যাগ অফিসার আব্দুল জব্বার, শিক্ষা অফিসার মফিজুল ইসলাম,ঘাটাইল পৌরসভার প্যানেল লিটন সরকার,ইউনিয়ন পরিষদের সচিব মো.আলমগীর,সরকারী জি.বি.জি.কলেজের সাবেক ভিপি আবু সাইদ রুবেল হোসেন।

উত্তম আর্য্য/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর