বরিশালে মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুর; প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন

বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিনের বসতঘরে দ্বিতীয় দফা হামলা ও ভাঙচুরসহ প্রকাশ্যে দিবালোকে গাছপালা কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।

উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস এ সময় মরহুম বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিনের স্ত্রীর হাতে ইফতার সামগ্রী বিতরণ করেন এবং হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের আশ^াস দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরিকল ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ফারুক হোসেন মোল্লা, শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অলিউল ইসলাম, গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক মোঃ কামাল হোসেন।

আরিফিন রিয়াদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর