লোহাগাড়ায় স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি

বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নতুন কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় টিমের অনুমতি সাপেক্ষে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সাইফুদ্দিন সালাম মিঠু ও সাধারণ সম্পাদক মনজুর আলম তালুকদার গত বৃহস্পতিবার ৩১ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটির অনুমোদন দেন।

কমিটিতে মোহাম্মদ আনোয়ার হোসেন-কে আহবায়ক ও একেএম রমজানুল কবির জয়-কে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক যথাক্রমে হেলাল উদ্দিন, সোহেল মাহমুদ, আমজাদ হোসেন তুষার,তৈয়ব খান, কফিল উদ্দিন, মহি উদ্দিন,শাকিল মোস্তফা নয়ন,মোহাম্মদ সেলিম,সাইফুল ইসলাম প্রমুখ।এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে আছেন ১৮ জন। নবগঠিত আহবায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

আবদুল করিম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর