লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১ জন।
বুধবার (৫ মে) সকাল ৭টায় বুড়িমারী মহাসড়কের কল্লাটারী উঁচা ব্রীজ নামক স্থানে পাটগ্রাম থেকে বুড়িমারী যাওয়ার পথে একটি ট্রাক অতর্কিত ভাবে যাত্রী বাহি ভ্যানে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত এবং গুরুতর আহত হন একজন। আহত যাত্রীকে চিকিৎসার জন্য পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
এই ঘটনায় নিহতরা হলেন, পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আকবার আলি (৫৫) এবং যাদু ইসলাম (৩৭)।
পারিবারিক সূত্রে জানা গেছে, আহত ব্যাক্তিকে উন্নত চিকিৎসার জন্য কিছুক্ষণের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন কুমার মোহন্ত।
বার্তাবাজার/পি