টানা তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা

টানা তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সোয়া ১১টার দিকে রাজভবনে শপথ নেন তিনি।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে ছোট পরিসরে হয় শপথগ্রহণ অনুষ্ঠান। এ কারণে সীমিতসংখ্যক আমন্ত্রিত অতিথি ছিলেন শপথ অনুষ্ঠানে। বাংলায় মমতাকে দুই মিনিটের শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনকাড়।

শপথ গ্রহণ শেষ মমতা বলেন, আমার প্রথম কাজ হবে রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলা করা। এর আগে সোমবার (৩ মে) সন্ধ্যায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২৯২ আসনের মধ্যে ২১৩টি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি জয় পেয়েছে ৭৭টিতে। তবে নিজ আসন নন্দীগ্রামে হেরে যান মমতা। এরপর প্রশ্ন উঠে তিনি কি মুখ্যমন্ত্রী হতে পারবেন?

ভারতে এর আগেও পরাজিত হয়ে মুখ্যমন্ত্রী হওয়ার নজির আছে। ভারতীয় সংবিধানের ১৬৪ (৪) নং ধারা অনুযায়ী, নির্বাচনে না জিতেও মুখ্যমন্ত্রী হওয়া যায়। তবে মসনদে বসার ৬ মাসের মধ্যে তাকে অন্য কোনো আসন থেকে জিতে আসতে হবে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর