বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ১৬৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শনাক্ত হয়েছে ৬ লাখ ৯৫ হাজার ৭৬৭ জন।
বুধবার (৫ মে) সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৩৮ জন। করোনায় মোট মারা গেছেন ৩২ লাখ ৪১ হাজার ২৪ জন।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৬৫৯ জন। মারা গেছেন ৫ লাখ ৯২ হাজার ৪০৯ জন ও সুস্থ হয়েছেন ২ কোটি ৫৯ লাখ ৬৬ হাজার ৩৮৯ জন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত ভারতে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ২ কোটি ৬ লাখ ৫৮ হাজার ২৩৪ জন আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ২ লাখ ২৬ হাজার ১৬৯ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার ৪০০ জন।
তালিকায় তিনে আছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৮ লাখ ৬০ হাজার ৮১২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন ও সুস্থ হয়েছেন ১ কোটি ৩৪ লাখ ৪২ হাজার ৯৯৬ জন।
উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬ জন ও মারা গেছেন ১১ হাজার ৭০৫ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৯৫ হাজার ৩২ জন।
বার্তাবাজার/নব