পদ্মা সেতুর উদ্বোধনের দিনই রেল সেতু চালু হবে বলে জানিয়েছেন, রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন।
মঙ্গলবার (৪ মে) দুপুরে মুন্সীগঞ্জের মাওয়া রেল স্টেশন ও ভায়াডাক্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি জানান, ইতোমধ্যে রেল সেতুর মোট কাজের ৪১ শতাংশ কাজ শেষ হয়েছে। যে দিন পদ্মা সেতু উদ্বোধন হবে সেদিনই রেল সেতু উদ্বোধন হবে। এবং মুন্সীগঞ্জের মাওয়া থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে।
মাওয়া থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত কাজের ৬৬ শতাংশ শেষ হয়েছে। মোট ৪টি রেল স্টেশনের বাকি কাজ খুব দ্রুত শেষ হবে।
মাওয়া রেল স্টেশন পরিদর্শন শেষে রেলমন্ত্রী জাজিরার অংশ পরিদর্শনের জন্য রওনা হন।
এসময় আরো উপস্থিত ছিলেন রেল সেতু প্রকল্প পরিচালক গোলাম ফখরুদ্দিন আহম্মেদ, রেলের ডিজি ডি এন মজুমদার সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
বার্তাবাজার/ই.এইচ.এম