ভোলায় বজ্রপাতে নিহত ৪

ভোলার চরফ্যাশন উপজেলায় বজ্রপাতে গত দু দিনে চারজনের মৃত্যু হয়েছে। সোমবার ও মঙ্গলবার এ বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে।

মঙ্গলবার (৪ মে) উপজেলার আহাম্মদপুর ও রসুলপুর ইউনিয়নে বজ্রপাতে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রসুলপুর গ্রামের রুস্তম আলী হাওলাদারের ছেলে মো. আব্দুল হালিম হাওলাদার (৩৭) ও আহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবু কালামের স্ত্রী ফজিলাতুন্নেছা (৬০)।

এদিকে একই ঘটনায় গত সোমবার বজ্রপাতে চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নের আলাউদ্দিন ও হাজারীগঞ্জ ইউনিয়নের শাহে আলম মারা যান।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল থেকে নিহত আবদুল হালিম সবার সঙ্গে ধান কাটছিলেন। ধান কাটা শেষে দুপুরে ধান নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাত তার গায়ে লাগলে তিনি আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়টি নিশ্চিত করেন শশীভূষণ থানার ওসি মো. রফিকুল ইসলাম।

অপরদিকে একই উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে নদীর পাড়ে হাঁস খুঁজতে গিয়ে বজ্রপাতে ফজিলাতুন্নেছা (৬০) নামে এক নারী নিহত হয়েছেন বলে দুলালহাট থানার ওসি মো. মুরাদ নিশ্চিত করেন।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর