এবার দলীয় নেতার ওপর চটেছেন শ্রাবন্তী

আপনার কাছে প্রমাণ আছে? আমারা ভোটের টাকায় বেড়িয়েছি! প্রমাণ থাকলে এসব কথা বলেন। আন্দাজে কারো সম্পর্কে কোনো কথা বলবেন না। ভালো মতো জেনে তারপর এ ধরনের মন্তব্য করবেন।

মঙ্গলবার (৪ মে) বিজেপির বর্ষীয়ান নেতা রায়কে হুঁশিয়ারি দিয়ে এসব কথা বলেছেন পরাজিত প্রার্থী টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

টলিউডের এই নায়িকাকে বিজেপির কাছে দেয়া নিয়ে প্রশ্ন তুলে আক্রমণাত্মক টুইট করেন। এমনকি, নির্বাচনের টাকায় ‘কেলি’ করে বেড়াচ্ছেন বলেও সামাজিকমাধ্যমে কটাক্ষ করেন তিনি।

ভোটের দিনের আগে তৃণমূলের প্রার্থী মদন মিত্রের সঙ্গে বিজেপির তিন তারকা প্রার্থী পায়েল সরকার, শ্রাবন্তী, এবং তনুশ্রী চক্রবর্তীর নৌকাবিহারের ঘটনা নিয়েই বিতর্ক সৃষ্টি হয়।

মঙ্গলবার সকালে সেই ঘটনার প্রসঙ্গ টেনে বেশ কয়েকটি টুইট করেছিলেন বিজেপির এ নেতা। সেখানে পায়েল-শ্রাবন্তী তনুশ্রীদের বাজে কথা বলে মন্তব্য করেন তিনি।

পরে এ ব্যাপারে তারই দলের প্রার্থী শ্রাবন্তীকে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, ‘তিনি দীর্ঘদিন বিজেপির সঙ্গে আছেন। তার কথা শুনেছি। তবে আমার মনে হয়, এই ধরনের মন্তব্য করার আগে বিষয়টি জেনে নেয়া উচিত ছিল।’

শ্রাবন্তী বলেন, ‘তিনি বলেছেন, আমরা ভোটের টাকায় কেলিয়ে বেড়িয়েছি। তার এই মন্তব্যের কোনো প্রমাণ কি করো কাছে আছে? যদি থাকে তবে তা দয়া করে সামনে আনুন। তারপর অভিযোগ করুন।’

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর