টেকনাফে ইয়াবাসহ পরিত্যাক্ত মোটরবাইকের মালিক আটক

কক্সবাজারের টেকনাফে ট্রাফিক পুলিশ কর্তৃক ১০ হাজার ইয়াবাসহ মোটরবাইক জব্দের ঘটনার পলাতক আসামী হামিদ হোসেন (৩৮)-কে আটক করেছে পুলিশ।

সে পৌরসভার জালিয়াপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে আরো চারটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান।

মঙ্গলবার (৪ মে) পৌরএলাকার নাফ ভিউ ফিলিং ষ্টেশনের সামনে হতে তাকে আটক করা হয়।

ওসি জানান, ৩ মে সোমবার রাত ৮টার দিকে শহরে দায়িত্বরত ট্রাফিক পুলিশ যানবাহন তল্লাশীর সময় দুই জন মোটরবাইক আরোহী বাইকটি ফেলে পালিয়ে যায়। পরে বাইকটি তল্লাশী করে লুকানো অবস্থায় ১০ হাজার ইয়াবাসহ বাইকটি জব্দ করে। এসময় ঘটনা স্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনটির মালিক হামিদ হোসেন বলে নিশ্চিত হয় পুলিশ। সেই সূত্র ধরে তাকে আটক করা হয়।

ধৃত ব্যক্তির বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর