টাঙ্গাইলে আনারস বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মধুপুরে আনারস বাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মে) রাতে উপজেলার শোলাকুড়ী এলাকার আনারস বাগান থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে মধুপুর থানার (ওসি) তারিক কামাল বার্তা বাজারকে জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আনারস বাগান থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে মরদেহটি কয়েকদিন আগের। নিহতের মরদেহ থানায় রয়েছে। সুরতহালের জন্য নিহতের লাশ বুধবার (৫ মে) টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে মধুপুর থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

হাসান সিকদার/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর