চট্টগ্রামে বজ্রপাতে কৃষক নিহত

চট্টগ্রামের সন্দ্বীপে বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ মে) দুপুরে দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহতের নাম কামাল উদ্দিন (৪৫)। তিনি সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামালের বাড়ির বাসিন্দা সুলতান আহমদের ছেলে।

সন্দ্বীপ থানার পরিদর্শক (তদন্ত) নুর আহম্মেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গাছুয়া ইউনিয়ন এলাকায় এক কৃষক ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন। উনাকে পারিবারিকভাবে দাফন করা হয়েছে।’

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর