স্পেনের গ্র্যান ক্যানারিয়া দ্বীপ থেকে ৪২ অভিবাসী উদ্ধার

স্পেনের গ্র্যান ক্যানারিয়া দ্বীপ থেকে ৪২ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। সোমবার (৪ মে) নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।

জানা যায়, উদ্ধারকৃতদের মধ্যে ১৮ জন নারী ও তিনজন শিশু রয়েছে।

উদ্ধারের পর তাদেরকে আরগুইনগুইন বন্দরে নিয়ে আসে কোস্টগার্ড। এসময় তাদের তাপমাত্রা পরীক্ষা করে মাস্ক বিতরণ করেন স্পেনের জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা।

২০১৯ সাল থেকে এখন পর্যন্ত গ্র্যান ক্যানারি দ্বীপে পাড়ি জমান ২৫ হাজারের বেশি অভিবাসী। বিভিন্ন সময়ে সমুদ্রপথে ঝূঁকি নিয়ে ইউরোপের দেশটিতে পাড়ি জমান অভিবাসীরা

 

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর