বেনাপোল ট্রাকে চাঁদাবাজির সময় গ্লাস ভাংচুর

বেশ কয়েকদিন ধরে স্থলবন্দর বেনাপোলে ট্রাক টার্মিনালে ট্রাকে চাঁদাবাজির ঘটনা ঘটে। এরপর গণমাধ্যমে সংবাদ প্রচার হলে প্রশাসনের নজরে আসলে গত (২৬এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসারের তত্বাবধানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কতৃক সুষ্ঠ সিদ্ধান্ত দেওয়া হয়।

এমন সিদ্ধান্ত কে উপেক্ষা করে পূর্বের ন্যায় আবারও চাঁদাবাজি ঘটনা গটেছে। এরি মধ্যে গতকাল সোমবার(৩মে) দুপুর ২ঃ৩০ মিনিট নাগাত বেনাপোল স্থলবন্দরে একটি ট্রাক আমড়াখালী থেকে বেনাপোল মহাসড়ক দিয়ে বন্দরে পন্য লোড করতে যাবার সময় পথিমধ্যে পৌর ট্রাক টার্মিনাল সংলগ্ন বাইপাস সড়কের সংযোগস্থলে বাঁধা দেয় চাঁদাবাজরা।

চাঁদাবাজ রা বিনা কারনে ট্রাক ড্রাইভার আমড়াখালী গ্রামের মোঃ আকিব হাসান জয় (১৯) কে বাইপাস রোড দিয়ে ট্রাক টার্মিনালে ট্রাক ঢোকানোর জন্য জোরাজোরি করে। এবং ১০০ টাকা চাঁদা দাবী করে। এক পর্যায়ে ট্রাক ড্রাইভার আকিব হাসান টার্মিনালের ভেতর ট্রাক ঢোকাতে রাজি না হলে চাঁদাবাজরা ট্রাকের লুকিং গ্রাস ও সামনের অংশে লাঠি দিয়ে আঘাত করে গ্লাস ভেঙে দেয়। এক পর্যায়ে তারা ট্রাক ড্রাইভার আকিব হাসানকেও লাঠি দিয়ে আঘাত করে। ঘটনার পর পর লোক জানাজানির আগে ঘটনা ধামাচাপা দিতে ট্রাকের নতুন গ্লাস কিনে দেয় চাঁদাবাজরা।

এ ব্যাপারে ইজারাদার মোহাম্মদ আলী মুঠোফোনে বার্তা বাজারকে চাঁদাবাজির ঘটনা অস্বীকার করে বলেন, ট্রাকে কোন চাঁদাবাজি হচ্ছে না। এটা মিথ্যা কথা।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান ইমিগ্রেশনে ব্যাস্ত থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলতে বলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজাকে (01768757878) এ নাম্বারে কল দিলে কল রিসিভ হয়নি।

এ্যান্টনি দাস অপু/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর