করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩১ লাখের বেশি মানুষ

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে টিকার দ্বিতীয় ডোজ শুরু হওয়ার পর থেকে মঙ্গলবার (৪ মে) পর্যন্ত টিকা গ্রহণ করেছেন ৩১ লাখ ৬ হাজার ৭০৯ জন মানুষ। এর আগে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৭৫৭ জন। এ নিয়ে সর্বমোট টিকা নিয়েছেন ৮৯ লাখ ২৬ হাজার ৪৬৬ জন মানুষ।

মঙ্গলবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, একই দিন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দেশজুড়ে টিকা গ্রহণের জন্য মোট নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন।

উল্লেখ্য, দেশে গত ৮ এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়। এর আগে গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে গণহারে করোনা টিকা দেয়া শুরু হয়।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর