আবারও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন হেফাজতের নেতারা

হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য সাবেক কমিটির মহাসচিব নূরুল ইসলাম জিহাদীর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে।

মঙ্গলবার (৪ মে) রাত ৯টার দিকে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনে তারা সাক্ষাতের জন্য প্রবেশ করে। এর আগে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার প্রতিনিধিদল ঢাকায় আসেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে।

সূত্র জানায়, হেফাজতের সহিংস আন্দোলনের পর পর সৃষ্ট পরিস্থিতিকে ঘিরে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার বিষয়ে বৈঠকে আলোচনা হবে। এতে অংশ নিতে হাটহাজারী মাদ্রাসার মজলিশে এদারির সদস্য মাওলানা ইয়াহিয়া ও মুফতি জসীমউদ্দিন ঢাকায় পৌঁছেছেন। হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীও বৈঠকে থাকার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি ঢাকায় আসেননি।

এর আগে গত ১৯ এপ্রিল রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন হেফাজতে নেতারা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর