খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত সরকারের: অ্যাটর্নি জেনারেল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত সরকারের বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। মঙ্গলবার (৪ মে) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান।

তিনি বলেন, আমি মনে করি সরকারকে এ বিষয়ে (চিকিৎসার জন্য খালেদাকে বিদেশে পাঠানো) আদালতে আসতে হতে পারে। কারণ সরকার এটি (জেল সাজা স্থগিত করেছে) ফৌজদারি কার্যবিধি ৪০১ এর অধীনে করেছে। তবুও, প্রাসঙ্গিক দলিল ও আইন না দেখে আমি এ বিষয়ে বিস্তারিত বলতে পারব না।

অ্যাটর্নি জেনারেল বলেন, তার (খালেদা) জন্য কী চিকিৎসা প্রয়োজন এবং দেশে প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব কিনা তা সহ সব বিষয় বিবেচনা করেই সরকার এ সিদ্ধান্ত নেবে।

শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় সোমবার (৩ মে) দুপুরে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়। এরপর গুঞ্জন উঠে খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার ব্যাপারে।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল করোনা পরীক্ষার পর ৭৫ বছর বয়সী খালেদা জিয়ার সংক্রমণ ধরা পড়ে। পরে ২৭ এপ্রিল আবার সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় কিছু পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার কথা জানান তার চিকিৎসক। সেই রাতেই তাকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর