সিলেট হবিগঞ্জের বানিয়াচংয়ে ধান মাড়াইকালে কাজ করতে গিয়ে বজ্রপাতে কিশোরীসহ এক নারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ মে) বিকেল ৫টার দিকে পৃথক দুটি স্থানে মৃত্যুর ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন, উপজেলার হাসানপুর গ্রামের জ্যোতিষ সরকারের স্ত্রী লক্ষীরাণী সরকার (৪১) ও বলাকিপুর গ্রামের অর্জুন রবি দাসের মেয়ে করমতী রবি দাস (১৬)।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বোরো ধান মাড়াইয়ের কাজ করছিলেন নিহত করমতী ও লক্ষীরাণী। এক পর্যায়ে বজ্রপাত ঘটলে দুইজনই ঘটনাস্থলে নিহত হন।
তিনি বলেন, লাশ দুটি উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। নিহত পরিবার দুটিকে ২০ হাজার টাকা করে অনুদান দেয়া হবে।
বার্তাবাজার/ই.এইচ.এম