কেরানীগঞ্জে ভেজাল গুড়ের কারখানায় অভিযান, জরিমানা
রাজধানী ঢাকার কেরানীগঞ্জে ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় রনজিত কুন্ড, পলাশ কুন্ড নামে দুই কারখানার মালিককে প্রায় ১ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি কারখানা গুলোকে সিলগালা করা হয়।
আজ (৪ মে) মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় এ অভিয়ান পরিচালিত হয়। এসময় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভীন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এরা দীর্ঘদিন যাবৎ ভেজাল গুড় উৎপাদন করে আসছিল এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজালগুড় তৈরীর মালামালসহ দুই কারখানার মালিককে ৫০ হাজার টাকা করে সর্বমোট ১ লক্ষ্য টাকা জরিমানা করা হয়েছে। পরে ভেজালগুড় উৎপাদন না করার শর্তে মুচলেকার মাধ্যমে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
এমন ভেজাল বা অবৈধ কার্যকলাপ সম্পর্কে আমরা উপজেলা প্রসাশন অবহিত হলেই সেখানে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
রানা আহমেদ/বার্তাবাজার/ভিএস