২ লিটার পরিমাণ অক্সিজেন দেওয়া হচ্ছে খালেদা জিয়াকে: ফখরুল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুই লিটার পরিমাণ অক্সিজেন দেওয়া হচ্ছে। তবে তার শারীরিক উন্নতি দেখে চিকিৎসকরা খুশী বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়ে মির্জা ফখরুল বলেন, তার শারীরিক অবস্থা গতকালের চেয়ে ভালো শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে।

ফখরুল বলেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে এখন পর্যন্ত কোনো আলাপ হয়নি। তবে চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে আলাপ হয়েছে।

এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গতকাল কিছুটা অবনতি হওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার কথা ভাবছে পরিবার। এর আগে সিঙ্গাপুর ও লন্ডনে চিকিৎসা করাতেন তিনি। এ দুটি দেশের কোনো একটিতে তাকে নিতে চান তারা।।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন বিএনপি নেত্রী খালেদা জিয়া। আর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় ২৭ এপ্রিল।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর