কুড়িগ্রামে অনুমোদনবিহীন দুটি কারখানা সিলগালা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএসটিআই এর অনুমোদনবিহীন একটি আইসক্রিম ও সেমাই কারখানা সনাক্ত করেছে ভ্রাম্যমাণ আদালত। নকল ঐ কারখানায় অভিযান পরিচালনা করে এসময় তিনটি কারখানায় পৃথকভাবে অভিযান পরিচালনা করে ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করে কারখানা দুটি সিলগালা করে দিয়েছে প্রশাসন।
মঙ্গলবার (৪ মে) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম এ অভিযান পরিচালনা করেন।এসময় বিএসটিআই এর রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার দেলোয়ার হোসেন সাথে উপস্থিত ছিলেন।
আদালত সুত্রে জানা গেছে,উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজার এলাকার মৃত ওসমান গনীর ছেলে ‘সাহাদুজ্জামান মুক্তা’, বাজারে ‘ইসমাইল হোসেন’ ও ‘ভাই ভাই’ আইসক্রিম কারখানা এবং জয়মনিরহাট ইউনিয়নের খাটামারী গ্রামের ঝুমুর আলীর ছেলে কাদের আলী খাটামারী গ্রামে নামবিহীন লাচ্চা সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।এসকল প্রতিষ্ঠানে ভেজাল পণ্য উৎপাদন করে নামিদামী ব্রান্ডের প্যাকেটে প্রবেশ করিয়ে তা বাজারজাত করণের অপরাধে অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ওইসব প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পৃথক পৃথক অভিযান চালিয়ে মোট ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করে।শেষে আইসক্রিম ও লাচ্চা সেমাইয়ে ব্যবহৃত সামগ্রী ধ্বংস করা হয় এবং কারখানাগুলো ছিলগালা করে দেয়া হয়।
সুজন মোহন্ত/বার্তাবাজার/ভিএস