শপিং করতে এসে গুণতে হলো জরিমানা

রাজধানী ঢাকার বসুন্ধরা সিটি কমপ্লেক্সে ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি অনুসরণ করাতে অভিযান পরিচালনা করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে।

মঙ্গলবার (৪ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

ঘণ্টাব্যাপী চলা এ অভিযানে মোট ১৭টি মামলা করা হয়েছে। এ মামলায় ১৭ জনকে পাঁচ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, অসংখ্য মানুষ মাস্ক মুখের নিচে ও থুতনিতে ঝুলিয়ে রাখছেন। এসব কারণে ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ২৬৯ ধারা অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হচ্ছে।

অপরদিকে ডিএমপি পরিচালিত আরেকটি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালান। এই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাস। আদালত এ সময় মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় ১২টি মামলায় ১২ জনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেন।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর