ঈশ্বরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাবজ্জীবন সাজা প্রাপ্ত এক আসামীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে ভৈরব বাজার থেকে তাকে আটক করে ঈশ্বরগঞ্জ থানায় আনা হয়। মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের রাউলের চর গ্রামের সালাম হত্যাকাণ্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাচ্চু মিয়া দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিল। বিশেষ গোপন সূত্রে তার অবস্থান সনাক্তের পর ঈশ্বরগঞ্জ থানার এসআই শাওন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ সোমবার রাতে কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজার কমলপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে।

উল্লেখ্য যে, পারিবারিক কলহের জের ধরে ২০০২ সালের আগস্ট মাসে সালাম হত্যাকাণ্ডের শিকার হন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী বাচ্চুকে তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়ছে।

আরিফুল হক/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর