টিকটক ভিডিও বানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা পর লাশ গুম করা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় নূর আলম (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ।
এ ঘটনায় সোমবার (৩ এপ্রিল) রাতে চকরিয়া উপজেলা ছাত্রলীগ নেতা সৃজন দে বাদী হয়ে নুর আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছেন। এর আগে ভিডিওটি পুলিশের নজরে আসলে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারক্ররত নূর আলম উপজেলার খুটাখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পশ্চিম গর্জনতলীতে। তার বাবার নাম মৃত শামসুল আলম।
মামলা সূত্রে জানায় যায়, গত ২২ এপ্রিল মো. নূর আলম তার নিজ নামীয় ‘মোহাম্মদ আলম নূর’ ও ফেসবুক পেজ ‘টিম উইথ এআর কক্স মিডিয়া’তে একটি ভিডিও পোস্ট করেন। যে ভিডিওতে এক ব্যক্তি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করেন বলেন, ‘শেখ হাসিনা আপনাকে যখন মারা হবে, লাশটাও খুঁজে পাওয়া যাবে না, খোদার কসম’।
এজাহারে আরো বলা হয়, ওই যুবক তার ফেসবুক পেজ হতে গত ৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখ থেকে ২৫ এপ্রিল ২০২১ পর্যন্ত ৮টি লিংক ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও ধর্মীয় উসকানিমূলক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে। এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেশকে অস্থিতিশীল করার জন্য সাধারণ ধর্মপ্রাণ মানুষকে উসকানি এবং ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়ার শামিল। এমনকি তার একটি ইউটিউব চ্যানেল থেকে ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে হত্যার হুমকি, মানহানিকর মিথ্যা তথ্য প্রকাশ করে স্থানীয় বিভিন্ন দল তথা শ্রেণীর মানুষের মধ্যে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ সৃষ্টিসহ দেশের বিভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় অনুভুতিতে আঘাত করেছে।
এ বিষয়ে মামলার বাদী সৃজন দে বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও লাশ গুম করাসহ ওই যুবকের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বর্তমান শান্তিপূর্ণ পরিস্থিতিতে আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। ওই যুবকের রাজনৈতিক পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ বলেন, ওই যুবকের বানানো টিকটক ভিডিওসহ বিভিন্ন ফেসবুক পোস্ট রাষ্ট্রের নিরাপত্তার জন্য চরম হুমকিস্বরূপ। তাই বিষয়টি নজরে আসায় এবং লিখিত এজাহার পেয়ে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ার পর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়া হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে উপস্থাপন করা হবে।
বার্তা বাজার/এসজে