ঝিনাইদহে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবিতে স্মারকলিপি প্রদান

স্বাস্থ্যবিধি মেনে গণ পরিবহন ও পণ্য পরিবহণ চালুর দাবিতে ঝিনাইদহে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের নিকট এ স্বারকলিপি প্রদান করেন ঝিনাইদহ জেলা বাস মিনিবাস বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। স্বারকলিপিতে দাবি করেন, স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করতে হবে, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা করতে হবে, সারাদেশে বাস ও ট্রাক টার্মিনাল গুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ও এম এস এর চাল বিক্রির ব্যবস্থা করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বাস মিনিবাস বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়ালিউর রহমান খান ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খোকনসহ নেতৃবৃন্দ।

খাইরুল ইসলাম নিরব/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর