র‍্যাবের অভিযানে ১৪ জুয়াড়ি গ্রেফতার

রাজধানী ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে ১৪ জুয়াড়ি গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে র‍্যাব ১০ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোমবার (৩ মে) আনুমানিক রাত ১১টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকায় একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে জুয়া খেলা অবস্থায় ০৭ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে খোলা অবস্থায় ২’শ আট পিস জুয়া খেলার কার্ড (তাস), ০৭ টি মোবাইল ফোন ও নগদ সাত হাজার পাঁচশত পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা ব্যক্তিরা হলেন, ১। মোঃ মিলন মিয়া (৪৫), ২। মোঃ নজরুল ইসলাম (৩৯), ৩। মোঃ কালু (৩৪), ৪। মোঃ শফিক (৩১), ৫। মোঃ সজীব হোসেন @ বাশার (৩১), ৬। মোঃ মানিক মিয়া (৪২) ও ৭। মোঃ সুমন শেখ (৩৩)।

হাসনাবাদ হাউজিং এলাকায় একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে জুয়া খেলা অবস্থায় ০৭ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। -বার্তাবাজার

এছাড়া একই একইদিন রাত পুনে ১২টার দিকে অপর অভিযানে একই থানাধীন রাজেন্দ্রপুর এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে জুয়া খেলা অবস্থায় আরও ০৭ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে খোলা অবস্থায় ২’শ আট পিস জুয়া খেলার কার্ড (তাস), ০৮ টি মোবাইল ফোন ও নগদ আট হাজার ষাট টাকা উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেফতারকৃত অপর ব্যক্তিরা হলেন, ১। মোঃ মিলন মিয়া (৩০), ২। মোঃ জহির মুন্সি (২৪), ৩। মোঃ সুমন মিয়া (৩২), ৪। মোঃ রবিন (২৬), ৫। মোঃ রাজন মিয়া (২৫), ৬। মোঃ আফসার উদ্দিন (২৫) ও ৭। মোঃ জসিম (২৬)।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা বেশ কিছুদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

রানা আহমেদ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর